দ্বিতীয় অধ্যায় : বিশ্বসভ্যতা (মিসর, সিন্ধু, গ্রিক ও রোম)
বহুনির্বাচনী
১. রোমে কোনটির যথেষ্ট জনপ্রিয়তা ছিল?
ক. যিশু দর্শন খ. মাজার দর্শন
গ. গুরুজন দর্শন ঘ. স্টয়িকবাদী দর্শন
২. প্যানথিয়ন কীসের নাম?
ক. মন্দিরের খ. গির্জার
গ. মসজিদের ঘ. রাজ ভবনের নাম
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ব্যবসায়ী হাসান পণ্যের ওজন মাপার জন্য চার কোনের ভাটখারা তৈরি করেন এবং তা দিয়েই পণ্য ক্রয়-বিক্রয় করেন যা সবার আস্থা অর্জন করে।
৩. ব্যবসায়ী হাসানের কাজটি কোন সভ্যতার উদাহরণ?
ক. গ্রিক খ. মিসরীয়
গ. সিন্ধু ঘ. চৈনিক
৪. উক্ত সভ্যতায় গড়ে উঠেছিল
i. পাকিস্তানের পাঞ্জাব নিয়ে
ii. ভারতের পাঞ্জাব নিয়ে
iii. গুজরাটের বিভিন্ন অংশ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫. সক্রেটিস কীভাবে মৃত্যুবরণ করেন?
ক. আত্মহত্যা করে খ. বিষপানে
গ. ফাঁসিতে ঝুলে ঘ. নৌদুর্ঘটনায়
৬. কোন দেশকে তিনটি মহাদেশ ঘিরে রেখেছে?
ক. জাপান খ. মিসর
গ. ব্রাজিল ঘ. কানাডা
৭. সিন্ধু সভ্যতায় শস্যাগারকে কী বলা হতো?
ক. সরাইখানা খ. গুদামঘর
গ. কোষাগার ঘ. ফসল ঘর
৮. সিন্ধু সভ্যতায় কুমারেরা কীসের ব্যবহার জানত?
ক. চাকার খ. গাড়ির
গ. আগুনের ঘ. পোশাকের
৯. স্পার্টার শাসনতন্ত্র প্রণয়ন করেন কে?
ক. লাইকারগস খ. ট্যাসিটাস
গ. ফিদিয়াস ঘ. মাইরন
১০. ‘প্রমিথিউস বাউন্ড’ কীসের নাম?
ক. আইনসভার খ. গল্পের
গ. উপন্যাসের ঘ. নাটকের
উত্তর
১. ঘ, ২. ক, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. ঘ