আইসিইউ থেকে কেবিনে রওশন এরশাদ

ফুসফুসের জটিলতা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গতকাল বুধবার তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মামুন হাসান এ তথ্য জানান।

মো. মামুন হাসান বলেন, ‘আইসিইউ থেকে অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে ম্যাডামকে আজ (গতকাল) দুপুরে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

এদিকে বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রওশনের ছেলে রাহ্গীর আলমাহি সাদ এরশাদ বিরোধীদলীয় নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

গত ১৪ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই-অক্সাইড পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দুদিন পর তাকে আইসিইউতে নেওয়া হয়।