২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একইসঙ্গে এ ব্যাপারে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কিছু প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের স্মারক, ঢাকা শিক্ষা বোর্ডের লোগো এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জালিয়াতি করে একটি আজগুবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।