ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। ইংলিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি নিশ্চিত করেছেন, সিটির সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তিতে রাজি হয়েছে। এখন রোনালদোর দলবদল ফি কত হতে পারে, তা নিয়ে দুই ক্লাবের মধ্যে বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবল এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে। সিটির দেওয়া প্রতি সপ্তায় আড়াই লাখ পাউন্ড প্রস্তাবে রাজি হলেই হয় রোনালদোর। তিনি ইতিমধ্যেই পেপ গার্দিওলার সঙ্গে দলে তার ভূমিকা নিয়ে কথাও বলেছেন বলে জানিয়েছে পত্রিকাটি। দলবদলের প্রক্রিয়া চূড়ান্ত করতে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজ কথা বলছেন জুভেন্তাসের সঙ্গে। ইন্টারনেট।