দেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে : মুরাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে। সেই সঙ্গে দেশে অন্যান্য গণমাধ্যমের সঙ্গে প্রান্তিক জনপদের মানুষের মতামত প্রকাশের জন্য ১৭টি কমিউনিটি রেডিও চলমান রয়েছে।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে ইউনেস্কো আয়োজিত জবমরড়হধষ ঈড়সসঁহরঃু জধফরড় চড়ষরপু উরধষড়মঁব ধসড়হম ইধহমষধফবংয, গড়হমড়ষরধ, ঘবঢ়ধষ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে গণতন্ত্রের নিবিড় সম্পর্ক একটি সর্বজনস্বীকৃত বিষয়। কার্যকর ও ফলপ্রসূ গণতন্ত্রের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ কভিড-১৯ মহামারী মোকাবিলায় কমিউনিটি রেডিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।