শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে গাজীপুরে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গাজীপুরে মানববন্ধন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গাজীপুর-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।