জামালপুরে পরিকল্পনামন্ত্রী

রাজাকারের বংশধররা এখনো শেখ হাসিনাকে হত্যা করতে চায়

রাজাকারের বংশধররা এখনো শেখ হাসিনাকে হত্যা করতে চায় বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘আমাদের লক্ষ লক্ষ সন্তান যারা আজকের প্রজন্ম তারা আমাদের বীর সৈনিক। কিন্তু স্বাধীনতার শত্রু রাজাকারের বংশধররা এখনো তারা প্রতিশোধ মেটাতে চায়, বর্তমানে দেশের গরিব ও গ্রামের মানুষের যে উন্নয়ন হচ্ছে, শেখ হাসিনাকে হত্যা করলে সেটা আর হবে না, লাভ হবে ওই শত্রুদের।’

গতকাল শুক্রবার বিকেলে জামালপুরে মির্জা আজম মিলনায়তনে আয়োজিত টেকসই গ্রিন হাউজ প্রযুক্তি ব্যবহার ও উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করে করোনার অর্থনৈতিক ক্ষতি প্রশমন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।