বনানীতে জিএম কাদের

জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন

জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছেন বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন দেশের কোটি কোটি মানুষ।’

গতকাল শুক্রবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির বিভাগীয় অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে আনুষ্ঠানিক সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র ৩টি দল মাঠে আছে। বাকিরা নেতা বা সাইনবোর্ডসর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত কোন্দলে জর্জরিত। আর বিএনপি নেতৃত্বহীনতা ও কোন্দলের কারণে ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে। সাধারণ মানুষের মূল্যায়নে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি সফল ছিল।