৩১ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু দেশটিতে বর্তমান পরিস্থিতির কারণে দেশ ছাড়া অনিশ্চিত হয়ে পড়েছে আফগান যুবাদের। কাবুল বিমানবন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। তাই দুই বোর্ড আলোচনা করে আবারও সিরিজটি পেছাতে বাধ্য হলো। এর আগে গত মার্চে ভারতের নয়ডায় সিরিজটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার জানান, আগামী দুই দিনের মধ্যে আলোচনা করে নতুন সূচি করা হবে। দ্রুতই সিরিজটি আয়োজনের চেষ্টা করছে বিসিবি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ হওয়ার কথা আফগান যুবাদের।