ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহ মামলার আসামি গোলজার হোসেন (৬০) মারা গেছেন।
শনিবার সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, সাবেক বিডিআর সদস্য গোলজার হোসেনের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর নুরপুর গ্রামে। হাজতি নং- ৩৬১০০/২০০৯।
তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গোলজার হোসেনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার আসামি ছিলেন গোলজার হোসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।