দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে ত্বরান্বিত করে : গণপূর্ত প্রতিমন্ত্রী

‘সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। গতকাল শনিবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন সার্বভৌম বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে সবক্ষেত্রে বস্তুনিষ্ঠ দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে ময়মনসিংহের সাংবাদিকরা।

প্রেস ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি এ জেড এম ইমামউদ্দিন মুক্তা ও ড. মুহাম্মদ নুরুল্লাহ এবং সাধারণ সম্পাদক বাবুল হোসেন।