ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাত্র ১৪ বলে ফিফটি করেছেন আন্দ্রে রাসেল। শুক্রবার (২৭ আগস্ট) ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিধ্বংসী ব্যাটিংয়ে জ্যামাইকা তালাওয়াস করে ২৫৫ রান। এটা সিপিএলের ইতিহাসে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রান। সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মাঠে নেমেই ঝড়ের মুখে পড়েন তার বোলাররা। রাসেল ৩টি চার ও ৬টি ছক্কা মেরে করেন সিপিএলের ইতিহাসের দ্রুততম অর্ধশতক। ১৪ বলে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো কিংসের হয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। রাসেলের মারের চোটে সেন্ট লুসিয়ার বোলাররা ওয়াইড বল করেছেন ১৪টি। নো বল করেছেন ৭টি। জ্যামাইকার পক্ষে কেনার লুইস ২২ বলে ৪৮, চ্যাডউইক ওয়ালটন ২৭ বলে ৪৭ ও হায়দার আলী ৩৩ বলে ৪৫ রান করেন। জ্যামাইকার ২৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১৩৫ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া। ইন্টারনেট।