গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় রাজ-ফারিয়া

গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন শরিফুল রাজ ও নুসরাত ফারিয়া। ‘গুনিন’নামের এই সিনেমায় আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে।

জানা যায়, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’-ই পর্দায় ফুটিয়ে তোলা হবে সিনেমা আকারে।

পরিচালক সেলিম বলেন, ‘আমরা অক্টোবরে শুটিং শুরু করবো। ইতিমধ্যে রাজ, ইরেশ যাকের, মনোয়ার আজাদ আবুল কালাম পাভেল চুক্তিবদ্ধ হয়েছেন। ২৮ আগস্ট যুক্ত হলেন ফারিয়া। সব প্রস্তুতি সম্পন্ন করেই শুটিং ফ্লোরে যাব আমরা।’

জানা যায়, একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি তৈরি হবে। যা পুরোপুরি ফিচার চলচ্চিত্র। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে এর শুটিং।