দিনাজপুরে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের কাহারোল উপজেলার উপজেলায় কান্তজিউ বিগ্রহ আনার পথে নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর ৬টায় জেলার বিরল উপজেলার কামদেবপুরে পুনর্ভবা নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে তার মরদেহ দেখতে পান।

নিহত যুবক জেলার কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা বুধু (২২)।

এদিকে শনিবার ওই যুবকের খোঁজে পানিতে নেমে আব্দুল মতিন (৪২) নামে এক ডুবুরির মৃত্যু হয়েছে।

কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনয়নের মেম্বার সুনিল দেব শর্মা জানান, শুক্রবার দুপুরে কান্তনগর থেকে দিনাজপুরে কান্তজিউ বিগ্রহ আনার পথে কাহারোল উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীর পানিতে পড়ে নিখোঁজ হন বুধু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরে শনিবার সকালে রংপুর থেকে ডুবুরির একটি দল ঘটনাস্থলে এসে বুধুকে খুঁজতে পানির নিচে নেমে আব্দুল মতিন মারা যান।

রবিবার ভোরে বিরল উপজেলার কামদেবপুরে পুনর্ভবা নদী থেকে বুধুর মরদেহ উদ্ধার করা হয়।