ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কীটনাশক পান করে সুমাইয়া আক্তার (১২) নামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে। রাত ১০টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
মৃত সুমাইয়া উপজেলার দক্ষিণ ইউপির আব্দুল্লাহপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।
শনিবার সন্ধ্যায় মায়ের সাথে অভিমান করে পটাশ নামের কীটনাশক পানে করে অসুস্থ হয়ে পড়লে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
খবর পেয়ে রবিবার দুপুরে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
মেয়েটির মা হালিমা খাতুন বলেন, দুপুর দুইটার সময় স্কুল থেকে ফিরে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফিরে সুমাইয়া সন্ধায় কীটনাশক পান করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, পড়ালেখা ও চলাফেরা নিয়ে মায়ের কথায় অভিমান করে সন্ধ্যায় কীটনাশক পান করে সুমাইয়া। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।