জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে একটি ইংরেজি উক্তি যুক্ত করেন। কিন্তু ফেসবুকে সেই ছবির মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী এসে নেতিবাচক মন্তব্য করেন। সেখানে ওমর সানী তার ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।’
ওমর সানীর এমন কাণ্ডে শাকিব ভক্তদের একাংশ ভাবছেন ওমর সানী কটাক্ষ করেছেন শাকিবকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও হচ্ছে অনেক।
দেশের একজন শীর্ষ নায়কের স্ট্যাটাসে প্রকাশ্যে এমন মন্তব্যকে শাকিব খানকে অপমান করছেন বলেই বলছেন সবাই। তবে তারকাদের ফেসবুক স্ট্যাটাসের বিভিন্ন সময়ে হাস্যকর ও অহেতুক মন্তব্য করে আলোচিত হন ওমর সানী। এর আগে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখার একটি ছবির নিচে মন্তব্য করেন, 'কথার উত্তর দেস না।' তার এই মন্তব্যে হতবাক হয়েছেন নেটিজেনরা। তার মতো একজন তারকার পক্ষ থেকে এমন কার্যকলাপ আশা করেন না ভক্তরা।
তবে ওমরসানী জানিয়েছেন, শাকিবকে কটাক্ষ করতে নয়, মজা করেই কমেন্টটা করেছেন। কিন্তু বেশির ভাগ মানুষ সেটা অন্যভাবে নিয়েছে।