চিকিৎসক অধ্যাপক এল এ কাদেরী মারা গেছেন

খ্যাতিমান চিকিৎসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এল এ কাদেরী ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার বেলা ১১টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

গতকাল বাদ আছর চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে তার প্রথম জানাজা এবং বাদ এশা নগরীর দেওয়ান বাজার ফকির মোহাম্মদ জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বেলা ১১টায় নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা এবং বাদ আছর হাটহাজারীর ফটিকাবাদ সরকারি রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।