ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদ ‘উদ্যোক্তা নেতৃত্বের চিন্তাভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনষ্ঠিত হয়েছে। গত শনিবার জুম প্লাট ফর্মে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের চেয়ারম্যান শেখ এরশাদ হোসেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট লিও ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. জেফরি ডি. সেনিস সেমিনারে অতিথি বক্তা ছিলেন। তিনি উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং তার চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ওই সেমিনারে সভাপতিত্ব করেন এবং সেমিনারের আলোচনার ওপর মূল্যবান মতামত প্রকাশ করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের সহকারী অধ্যাপক মো. ইউসুফ হোসেন খান। বিজ্ঞপ্তি।