চালককে ছুরি মেরে রিকশা ছিনতাই

রাজধানীর গেন্ডারিয়া ধুপখোলা মাঠের পাশে আনছার আলী (৬৫) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। গতকাল রবিবার ভোর ৬টার দিকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আনছার আলীর স্ত্রী পারভীন বেগম জানান, ভোরে ধুপখোলায় রিকশায় দুজন যাত্রী উঠে। এরপর ছুরি দিয়ে তার পিঠে, হাতে, পেটে আঘাত করে রিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে  যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি নিয়ে যাওয়া হয়।