বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘৃণ্য হত্যাকারীরা জয় বাংলার বদলে পাকিস্তান জিন্দাবাদ প্রতিষ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় শোক দিবস উপলক্ষে গত রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি মনে করি শিক্ষার প্রতিটি স্তরে মুজিব চর্চা অত্যাবশ্যকীয়ভাবে থাকা উচিত। কারণ মুজিব জীবনী যেমন এক কথায় বলা যায় না, এমনকি তা বিশ্লেষণ করাও সম্ভব নয়। কাজেই আমরা যত বেশি মুজিব চর্চা করতে পারব, ততটাই নিজেদের জাতীয়তাকে জানতে পারব। বর্তমানে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে এক অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে চলছে।’