ইউরোপীয় দলবদলের সময় শেষ হচ্ছে আজ মধ্যরাতে। কিলিয়ান এমবাপেকে নিয়ে গতকাল পর্যন্ত কোনো সমাধান হয়নি। রিয়াল মাদ্রিদের দেওয়া দ্বিতীয় দফা ১৭ কোটি (সঙ্গে আরও ১ কোটি) ইউরোর প্রস্তাবের পর থেকে বিষয়টি নিয়ে কোনো কথা হয়নি। এরমধ্যে আলোচনার মধ্যে এমবাপেকে রিমসের বিপক্ষে ২৯ আগস্টের ম্যাচ না খেলানোর অনুরোধ বাস্তবায়িত হতে দেখা না দেওয়ায় ধারণা বদ্ধমূল হয়েছে যে, এমবাপে রিয়ালে যেতে পারছেন না এখনই। রিয়াল খেলোয়াড় দানি কারভাহাল আর ডিরেক্টর সাবেক স্প্যানিশ তারকা এমিলিও বুত্রাগেনিয়োর কথায় কোনো সমাধান না পাওয়া গেলেও এমবাপের জোড়া গোলের ম্যাচের পর কোচ পচেত্তিনোর কথায় স্পষ্ট হয়েছে, ফরোয়ার্ড থাকছেন প্যারিসেই। ‘সে আমাদেরই খেলোয়াড়। আপনি জানেন, ফুটবল জগৎটা গুঞ্জনে ভরা।’ পচেত্তিনোর একান্তই নিজের অভিমত নয় বিষয়টা। তিনি জানালেন, পিএসজি প্রধান নাসের আল-খেলাইফি আর স্পোর্টস ডিরেক্টর লিওনার্দোও তাকে আশ্বাস দিয়েছেন এই বিষয়ে, ‘আমাদের প্রেসিডেন্ট স্পোর্টস ডিরেক্টর এ বিষয়ে বেশ পরিষ্কার যে, সে আমাদের সঙ্গেই আছে। আর এ নিয়ে আমি বেশ আনন্দিত। সে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’ ইন্টারনেট।