ফিরলেন ওকস

হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ৭৮ রানের লজ্জায় ফেলার পেছনে অবদান ছিল জস বাটলারের। অ্যান্ডারসন-রবিনসনের বলে ৫ ক্যাচ নিয়েছিলেন উইকেটের পেছনে। দ্বিতীয় ইনিংসে নেন আরও ৩টি। কিন্তু তাকে বৃহস্পতিবার থেকে ওভালে শুরু চতুর্থ টেস্টে পাচ্ছে না ইংল্যান্ড। দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে ছুটি নিয়েছেন তিনি। তার জায়গায় জনি বেয়ারস্টো উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। গোড়ালির ইনজুরি কাটিয়ে ওঠায় গত বছরের বর্ষসেরা ক্রিকেটার অলরাউন্ডার ক্রিস ওকসকে বাটলারের জায়গায় দলে নিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, রোরি বার্নস, স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, ডাভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।