প্রথম টি-টোয়েন্টির জন্য ফিট আফিফ

নেটে ব্যাটিংয়ের সময় সোমবার চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল অফিফ হোসেন ধ্রুবকে। তবে সেই চোট নিয়ে শঙ্কার কিছু নেই। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আফিফ খেলবেন বলেই জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আফিফ এখন সুস্থ আছে। আগামীকালের ম্যাচে খেলবেন তিনি।’

তবে ম্যাচের আগে শেষ দিনে অনুশীলন করেননি ব্যাটিং আফিফ। টিম ম্যানেজমেন্ট তাকে পর্যবেক্ষণে রাখতে বিশ্রাম দিয়েছিল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪টায়। পাঁচ ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই হবে একই সময়ে একই ভেন্যুতে।