অবশেষে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক প্রকাশ করা হয়নি। তাই নেই গ্রেডিং সিস্টেম। চুক্তিতে ক্রিকেটারদের সংখ্যা আট জন বাড়িয়ে করা হয়েছে ২৪। পাঁচ জন আছেন তিন ফরম্যাটে, এদের একজন সাকিব আল হাসান, যাকে আবার চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। একেবারে নতুন সংযোজন শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, নুরুল হাসান, শেখ মাহেদী। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান।
তিন ফরম্যাট : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাশ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
টেস্ট : মুমিনুল হক, নাজমুল হোসেন, আবু জায়েদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, এবাদত হোসেন।
টেস্ট ও ওয়ানডে : তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।
ওয়ানডে ও টি-২০ : মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, আফিফ হোসেন।
টি-২০ : সৌম্য সরকার, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ, শামিম পাটোয়ারী, নাঈম শেখ।