১ সেপ্টেম্বর মাদক মামলায় জামিন পেয়ে ২৭ দিন পর নিজ বাসায় ফিরেছেন পরীমণি। জামিন পাওয়ার পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা পরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। গতকাল বাসায় ফেরার পর তার অনেক শুভাকাঙ্খীই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গতকাল দুপুরের পর থেকেই ভক্তরা প্রিয় তারকাকে এক নজর দেখতে পরীমণির বাসার সামনে ভিড় জমান। এ সময় অনেকের হাতেই ছিল ফুল। আবার অনেকে বাসায় প্রবেশের অনুমতি না পেয়ে নিরাপত্তাকর্মীর কাছে রেখে গেছেন পরীমণির জন্য নিয়ে আসা ফুলের তোড়া।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি জাস্ট স্পিসলেস! সবার ভালোবাসায় অভিভূত। অনেক সাপোর্ট আর ভালোবাসা পেয়েছি। অনেকেই দেখা করতে চাচ্ছেন। আমারও খুব ইচ্ছে, প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা করি। কিন্তু এখনই তাদের সঙ্গে দেখা করতে পারছি না বলে দুঃখিত। খুব দ্রুতই কাজে ফিরবো। তখন প্রিয় মানুষগুলোর সঙ্গে আবার দেখা হবে।’
আলোচিত এই চিত্রনায়িকার ফেইসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় দেড় কোটি। ফলে অন্তর্জালেও ভক্তরা তাকে ভার্চুয়ালি শুভেচ্ছা জানাচ্ছেন। প্রিয় তারকার মুক্তিতে উচ্ছ্বসিত তারা। ভক্তদের অনেকেই পরীমণিকে এ সময়ের ‘সুপার স্টার’ আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার করা হয়। এরপর তিন দফায় রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি।