ধর্মীয় নেতারা মিথ্যা ও বানোয়াট তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, ‘ধর্মীয় নেতাদের মাধ্যমে যদি মিথ্যা ও বানোয়াট তথা জনসম্মুখে উপস্থাপন করা হয়, তা হলে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন/আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে থাকে।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মমতা হেনা লাভলী জানতে চান, ‘দেশের যেসব ধর্মীয় বক্তা নিজ স্বার্থে ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করে থাকেন, তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুশাসনের আলোকে কোনো ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা আছে কিনা?