আওয়ামী যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুসারে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১ সেপ্টেম্বর শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খানের স্বাক্ষরে যুবলীগ ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
যুবলীগের ঢাকা জেলা সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি, ত্যাগী নেতাকর্মীরা এ ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে নিরপেক্ষতা ও শৃঙ্খলার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।