চতুর্থ অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
বহুনির্বাচনী
১. এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো হলো
র. পচনশীল পণ্যের ব্যবসায়
রর. দ্রুত পরিবর্তনশীল চাহিদার পণ্য
ররর. স্থানীয় চাহিদার পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২. মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন ব্যবসায়ের?
ক. একমালিকানা ব্যবসায়ের
খ. অংশীদারি ব্যবসায়ের
গ. যৌথ মূলধনী ব্যবসায়ের
ঘ. পাইকারি ব্যবসায়ের
৩. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংকট দেখা দেয়?
ক. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে
খ. চুক্তি লিখিত না হলে
গ. মুনাফা কম হলে
ঘ. পারস্পরিক বিশ্বাসযোগ্যতা হারালে
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রসুলপুর গ্রামের দরিদ্র গৃহবধূরা নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য একটি সমিতি গঠন করেন। স্থানীয় এনজিও থেকে কিছু ঋণ নিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরি করে শহরে বিক্রয় করেন। একদিন তাদেরই একজন সদস্য শহরে পণ্য নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়লে সম্পূর্ণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা বিরাট ক্ষতির সম্মুখীন হলেও পরবর্তী সময়ে সব একনিষ্ঠভাবে কাজ করে তাদের উন্নয়নের ধারা বজায় রাখেন।
৪. উদ্দীপকে উল্লিখিত সমিতিটি কোন সমিতির অন্তর্ভুক্ত?
ক. বিত্তহীন খ. ভূমিহীন
গ. ব্যবসায়ী ঘ. কৃষি
৫. উল্লিখিত সমিতি সফল হওয়ার কারণ
র. পারস্পরিক আস্থা
রর. সহযোগিতাপূর্ণ মনোভাব
ররর. গণতান্ত্রিক মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. ব্যবসায় পরিবারের দ্বিতীয় সদস্য কোনটি?
ক. অংশীদারি ব্যবসায়
খ. একমালিকানা ব্যবসায়
গ. রাষ্ট্রীয় ব্যবসায়
ঘ. সমবায় সমিতি
৭. বাংলাদেশের সমবায় আইন কত সালের?
ক. ২০০১ সালের খ. ২০০২ সালের
গ. ২০০৩ সালের ঘ. ২০০৫ সালের
৮. পৌরসভা এলাকায় একমালিকানা ব্যবসায়ের উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
ক. ট্রেড লাইসেন্স খ. প্রত্যয়নপত্র
গ. প্রশংসাপত্র ঘ. নাগরিক সনদ
৯. প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?
ক. ২ জন খ. ৭ জন গ. ১০ জন ঘ. ২০ জন
১০. সুমি, শরীফা ও জলি চুক্তির ভিত্তিতে ‘আমাদের পরিবার’ নামক একটি ব্যবসা-প্রতিষ্ঠান পরিচালনা করছে। শরীফা ঋণগ্রস্ত হওয়ার কারণে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়েছেন। এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানটির কোন ধরনের বিলোপসাধন হবে?
ক. বাধ্যতামূলক
খ. বিশেষ ঘটনা সাপেক্ষ
গ. আদালত কর্তৃক
ঘ. বিজ্ঞপ্তি দ্বারা
১১. যৌথ মূলধনী কোম্পানিতে সদস্যদের দায় কীসের দ্বারা সীমাবদ্ধ?
ক. শেয়ার দ্বারা খ. প্রতিশ্রুতি দ্বারা
গ. নীতিমালা দ্বারা ঘ. মুনাফা দ্বারা
১২. অংশীদারি ব্যবসায়ের আবির্ভাবের কারণ
র. মূলধনের জোগান
রর. ব্যক্তিগত সামর্থ্যরে সীমাবদ্ধতা
ররর. বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা ভোগ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৩. রাষ্ট্রীয় ব্যবসায়ে মূলধন সরবরাহ করে কে?
ক. জনগণ খ. সরকার
গ. বাংলাদেশ ব্যাংক ঘ. শিল্প ব্যাংক
১৪. সমবায় সমিতি কখন কার্যারম্ভ
করতে পারে?
ক. উদ্যোগ গ্রহণ করার পর
খ. উপবিধি প্রণয়নের পর
গ. নিবন্ধনের জন্য আবেদন করার পর
ঘ. নিবন্ধনপত্র পাওয়ার পর
১৫. রনি ও জনি চুক্তি অনুযায়ী ব্যবসায় শুরু করলেন। তাদের ব্যবসায়টি কোন ধরনের?
ক. প্রাইভেট লিমিটেড
খ. পাবলিক লিমিটেড
গ. অংশীদারি
ঘ. সমবায় সমিতি
১৬. কে বা কারা যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে?
ক. সরকার খ. দেনাদাররা
গ. পরিচালকরা ঘ. পাওনাদাররা
১৭. একজন ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য হলো
র. মূলধন বিনিয়োগ করে
রর. চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতির অংশ পায়
ররর. দায় সসীম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৮. সমবায় সমিতি কোন মূলনীতির ওপর প্রতিষ্ঠিত?
ক. একতা খ. সাম্য গ. সহযোগিতা ঘ. সততা
উত্তর
১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. খ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক