এই কলম্বোতে প্রথম ওয়ানডে ম্যাচে ৩০০ তুলেছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ২৮৬-তে থেমেছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তারা নির্ধারিত ওভারে ৬ উইকেটে তোলে ২৮৩ রান। বৃষ্টির কারণে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৪১ ওভারে ২৬৫ রানের টার্গেট বেঁধে দেওয়া হয়। জবাব দিতে নেমে ৩৬.৪ ওভারে ১৯৭ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। ফলে ডিএল নিয়মে ৬৭ রানে জিতে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে টসজয়ী দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৪৩ রান তুলে এইডেন মার্করাম আউট হন। এরপর ৯৬ রানের জুটি গড়েন জানেমান মালান এবং রেজা হেনড্রিকস (৫১)। হাফসেঞ্চুরি করে প্যাভিলিয়নে ফেরার পর ৪৫ ওভার পর্যন্ত খেলেছেন মালান।