বিসিসির ওয়ার্ড ২৮

উপনির্বাচন আগামী ৭ অক্টোবর

বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন আগামী ৭ অক্টোরব অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওই ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় নির্বাচন বিধিমালা ২০১০-এর ১০ (৩) বিধি অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।

এরপর ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।