পঞ্চম অধ্যায় : সংবিধান
বহুনির্বাচনী
১. বাংলাদেশের খসড়া সংবিধান প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক. সচিবালয়ে
খ. গণপরিষদে
গ. সুপ্রিম কোর্টে
ঘ. শাসন বিভাগে
২. বাংলাদেশের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি?
ক. মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকা
খ. ভোটাধিকারের উল্লেখ থাকা
গ. সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার উল্লেখ থাকা
ঘ. ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ থাকা
৩. বাংলাদেশের সংবিধান কয়টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত?
ক. ৪টি খ. ৩টি
গ. ২টি ঘ. ১টি
৪. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৫৪টি খ. ১৫৩টি
গ. ১৫২টি ঘ. ১৫১টি
৫. বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল আছে?
ক. ৬টি খ. ৫টি
গ. ৪টি ঘ. ৩টি
৬. বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ রয়েছে?
ক. ১৪টি খ. ১৩টি
গ. ১২টি ঘ. ১১টি
৭. বাংলাদেশের সংবিধান
ক. লিখিত ও সুপরিবর্তনীয়
খ. লিখিত ও দুস্পরিবর্তনীয়
গ. অলিখিত ও সুপরিবর্তনীয়
ঘ. অলিখিত ও দুস্পরিবর্তনীয়
৮. বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?
ক. সংবিধান
খ. জনমত
গ. ধর্মীয় প্রথা
ঘ. বিচারকের রায়
৯. বাংলাদেশে কোনটি অনুপস্থিত?
ক. গণতন্ত্র
খ. সংসদীয় সরকার
গ. প্রাদেশিক সরকার
ঘ. সংবিধানের প্রয়োগ
১০. বাংলাদেশের আইনসভার নাম কী?
ক. জাতীয় সংসদ
খ. পার্লামেন্ট
গ. সিনেট
ঘ. উচ্চ কক্ষ
১১. বাংলাদেশের সংবিধানের সঙ্গে দেশের প্রচলিত আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে কোনটিকে প্রাধান্য দিতে হবে?
ক. জনমতের
খ. বাহ্যিক আদেশের
গ. সংবিধানের
ঘ. বিচারকের রায়
১২. বাংলাদেশের জাতীয় সংসদ বা আইনসভার মেয়াদকাল কত বছর?
ক. ৬ বছর
খ. ৫ বছর
গ. ৪ বছর
ঘ. ৩ বছর
১৩. হানিফ পরোক্ষ নির্বাচন করেন, পরোক্ষ নির্বাচনে কোন দেশটিকে সমর্থন করা যায়?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. ইন্দোনেশিয়া
গ. বাংলাদেশ
ঘ. আফগানিস্তান
১৪. বাংলাদেশের সংবিধান মোট কতবার সংশোধন করা হয়েছে?
ক. ১৭ বার খ. ১৬ বার
গ. ১৫ বার ঘ. ১৪ বার
১৫. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল?
ক. উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টি
খ. জরুরি অবস্থা জারি
গ. সংসদে মহিলা আসন সংরক্ষণ
ঘ. যুদ্ধাপরাধীদের বিচার
১৬. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী আনা হয় কত সালে?
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭২ সালে
১৭. সংবিধান অনুযায়ী বাংলাদেশে কার জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রয়েছে?
ক. রাষ্ট্রপতির
খ. প্রধানমন্ত্রীর
গ. স্পিকারের
ঘ. প্রধান বিচারপতির
১৮. কোন সংশোধনীর মাধ্যমে উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়েছে?
ক. ষষ্ঠ সংশোধনী
খ. পঞ্চম সংশোধনী
গ. চতুর্থ সংশোধনী
ঘ. তৃতীয় সংশোধনী
১৯. রাষ্ট্রপতি কার পরামর্শ ক্রমে জরুরি অবস্থা জারি করতে পারেন?
ক. প্রধানমন্ত্রীর
খ. স্বরাষ্ট্রমন্ত্রীর
গ. স্পিকারের
ঘ. প্রধান বিচারপতির
২০. কোন সংশোধনীর মাধ্যমে জেনারেল এরশাদের সামরিক শাসনের কার্যাবলিকে বৈধতা দেওয়া হয়?
ক. সপ্তম সংশোধনী
খ. ষষ্ঠ সংশোধনী
গ. পঞ্চম সংশোধনী
ঘ. চতুর্থ সংশোধনী
উত্তর
১. খ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. গ, ১৯. ক, ২০. ক