সম্প্রতি মাদক মামলায় জামিনে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। জামিনে থাকলেও এই চিত্রনায়িকা জানালেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুধু তাই প্রধানমন্ত্রীর কাছে নিজের জন্য নিরাপত্তাও চাইলেন।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পরীমণি নিজের নিরাপত্তা চেয়ে আকুল আবেদন জানান। তিনি লিখেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। কয়েক দফায় রিমান্ড শেষে তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। প্রায় এক মাস বন্দী থাকার পর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন পরী।