সচিবালয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রশিক্ষণ দেওয়া হবে ঝরে পড়া শিক্ষার্থীদের

বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোর ও ঝরে পড়া শিক্ষার্থীদের মৌলিক স্বাক্ষরতা এবং দক্ষতা প্রশিক্ষণ দেবে সরকার। এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। গতকাল সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত নিরক্ষর জনগোষ্ঠীকে মৌলিক শিক্ষাসহ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জীবনব্যাপী শিক্ষা কর্মসূচি ডকুমেন্ট তৈরির কাজ চলমান রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ঝরে পড়াদের সাক্ষরতা ও দক্ষতা প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।