১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ বাস্তবতা মেনে একটি শান্তি কর্মসূচি উপস্থাপনে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ ইশতায়ি। খবর সিনহুয়ার।
সোমবারের এক সংবাদ বিবৃতি অনুযায়ী, ইশতায়ি ফিলিস্তিনি মন্ত্রিপরিষদকে বলেন, সংঘাত বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের প্রস্তাবিত পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে ধুলা দেওয়া ছাড়া আর কিছু না।
ইশতায়ি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস যে যুক্তরাষ্ট্র বা ইউরোপ বেনেতের পরিকল্পনা মেনে নেবে না।’
আরও বলেন, ফিলিস্তিনি ভূমি হ্রাস এবং ফিলিস্তিনে ইসরায়েল ভোগদখলের পূর্বাবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সংঘাত হ্রাস করা হচ্ছে একটি পরিকল্পনা।
কনফারেন্স অব প্রেসিডেন্ট অব মেজর আমেরিকান জুয়িশ অর্গানাইজেশনের নেতাদের সঙ্গে অফ-রের্কড জুম কলে শুক্রবার বেনেতের পরিকল্পনা প্রকাশ করা হয় বলে ইশতায়ি উল্লেখ করেন।
বেনেতের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘ফিলিস্তিনের সঙ্গে উত্তেজনা হ্রাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও সেখানে রাজনৈতিক ব্যাপক অগ্রগতি অর্জিত হচ্ছে না’ এবং ‘সবাই মনে করছে যে নিকট ভবিষ্যতে ফিলিস্তিনের সঙ্গে আমরা রাজনৈতিক বড় ধরনের অগ্রগতি আশা করতে পারছি না।’
ইশতায়ি মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে উত্তেজনা হ্রাস পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বন্ধের এবং ইসরায়েলি দখলদারি অবসানের সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে হতে পারে। অন্যথায় এ সংঘাতের কোন সুরাহা ঘটবে না।’