জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
পদ ও যোগ্যতা : আধুনিক ভাষা ইনস্টিটিউটে অধ্যাপক ১ জন। গণিত বিভাগে সহকারী অধ্যাপক ২ জন। নৃবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। উদ্ভিদবিদ্যা বিভাগে অধ্যাপক ১ জন। ফার্মেসি বিভাগে অধ্যাপক ১ জন। মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যাপক ২ জন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক ১ জন। সবগুলো পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, বেতন-ভাতাসহ যাবতীয় সব দরকারি তথ্য পাওয়া যাবে বুয়েটের এই (www.job.jnu.ac.bd) ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১২ সেপ্টেম্বর ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত।
রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা এই ঠিকানায় অনলাইনে পাঠানো আবেদনের প্রিন্ট কপি ডাক, কুরিয়ার বা হাতে হাতে পৌঁছাতে হবে একই তারিখের মধ্যে। যোগাযোগ: রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ২৩ আগস্ট, পৃষ্ঠা ১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, সিলেট
পদ ও যোগ্যতা : পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে স্টোর কিপার ১ জন। ন্যূনতম স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটারে টাইপিংয়ে পারদর্শী। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ল্যাব সহকারী ২ জন। বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং জীব, প্রাণরসায়ন, পরিবেশ বিজ্ঞান, বায়োটেকনোলজি বিষয়ে ল্যাবে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা। বেতন-ভাতা : ৯৭০০-২৩৪৯০ টাকা।
দুই পদের বেলায় বয়স সর্বোচ্চ ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই (www.sust.edu) ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে।
রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ১২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
সূত্র : সমকাল, ২৩ আগস্ট, পৃষ্ঠা ১১
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : প্রকৌশল দপ্তরে প্রধান প্রকৌশলী ১ জন। বয়স সর্বোচ্চ ৫০ বছর। বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ১৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। ওয়েব : িি.িলঁংঃ.বফঁ.নফ
সূত্র : ডেইলি স্টার, ৩০ আগস্ট, পৃষ্ঠা ১০
গ্রন্থনা : আনিকা তাহসিন