দেশে তিন কোটির বেশি টিকা প্রয়োগ

দেশে এখন পর্যন্ত টিকা ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।

এ দিকে গণ টিকার আওতায় দ্বিতীয় ডোজের প্রথম দিন ছিল মঙ্গলবার। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।

এ দিন দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ সব তথ্য দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৬৯৮ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪৬ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ জন।

এ ছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ২৮ হাজার ৫০৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ২৪ হাজার ৪৭৩ জন। 

মডার্নার টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৮৪৮ জনকে।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন। দেশে টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৭৩ লাখ ১৬ হাজার ৪১০ ডোজ টিকা মজুত আছে।

আরও পড়ুন... ‘ভূমি মন্ত্রণালয়ের সকল সেবা এক জায়গা থেকে নিশ্চিত করতে হবে’