ঢাকা শিশু হাসপাতাল
পদ ও যোগ্যতা : মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২ জন। বিএসসি ইন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পাস অথবা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের নিবন্ধনকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতন-ভাতা ১১তম গ্রেডে।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) ২ জন। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের নিবন্ধনকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওলজি) পাস। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতন-ভাতা ১১তম গ্রেডে। হিমো-ডায়ালাইসিস টেকনিশিয়ান ১ জন। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের নিবন্ধনকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং পাসসহ হিমো-ডায়ালাইসিসের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অথবা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওলজি) পাসসহ হিমো-ডায়ালাইসিসের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বেতন-ভাতা ১১তম গ্রেডে। ইসিজি টেকনিশিয়ান ১ জন। এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞ। বেতন-ভাতা ১৬তম গ্রেডে। অটোক্লেভ অপারেটর ১ জন। এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞ। বেতন-ভাতা ১৬তম গ্রেডে। ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা এই ঠিকানায় ডাক বা কুরিয়ারে আবেদন জমা দেওয়া যাবে ১৩ সেপ্টেম্বর ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। এই (www.dsh.org.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফরম। যোগাযোগ : ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ২৬ আগস্ট, পৃষ্ঠা ৩
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
পদ ও যোগ্যতা : ম্যানেজমেন্ট ট্রেইরি অফিসার (এমটিও)। (পদসংখ্যা নির্দিষ্ট নয়)। যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ কমপক্ষে সিজিপিএ ৪ পয়েন্ট স্কেলে ৩ বা সমমান থাকতে হবে।
প্রার্থীর এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৩.৭৫ বা ১ম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কম্পিউটারের কাজ জানা আবশ্যক। ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে বয়স ৩০ বছরের বেশি নয়। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
প্রবেশনকালে মাসিক নির্ধারিত বেতন ৫০,০০০ টাকা। স্থায়ীকরণে ব্যাংকে বেতন কাঠামো অনুসারে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এই (www.standardbankbd.com/career) I ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। যোগাযোগ : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ২৬ আগস্ট ২০২১, পৃষ্ঠা ১৫
গ্রন্থনা : আনিকা তাহসিন