বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্র্তৃক ‘২০২০-২০২১’ অর্থবছরে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও নব-যোগদানকৃত কর্মচারীগণের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মোহাম্মদ মফিজুল ইসলাম। বিজ্ঞপ্তি