ভাসানচর থেকে পলাতক ১৯ রোহিঙ্গা সীতাকুন্ডে আটক

সীতাকুন্ডের সলিমপুরে ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সলিমপুর ইউনিয়নের ঝুনা মার্কেট এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে। পুলিশ পরে তাদের ভাসানচর থানায় হস্তান্তর করে।

সীতাকুন্ড থানার সেকেন্ড অফিসার টিবলু মজুমদার জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে রোহিঙ্গাদের ভাসানচর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।