কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি মৃত্যুদন্ডপ্রাপ্ত এক জঙ্গি সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম মাওলানা আবদুর রউফ ওরফে আবদুর রাজ্জাক (৬০)। তিনি মাদারীপুরের রাজৈর থানা মজুমদারকান্দি এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ হুজি সদস্য ছিলেন।

আবদুর রউফ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখা সংক্রান্ত মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ছিলেন।