২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ খেলা রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্বকাপ দলে রেখেছে ভারত। সাম্প্রতিক সময়ে না খেললেও অশ্বিন আইপিএলে নিয়মিতই খেলছেন। যদিও এ বছরের আইপিএলে শুরুতে দিল্লির হয়ে খেললেও পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই অফস্পিনার। ওয়াশিংটন সুন্দরের চোটের কারণে অশ্বিনকে দলে নেওয়া বলে ধারণা।
শ্রীলঙ্কায় সীমিত ওভারের সফরে সম্প্রতি ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া ওপেনার শিখর ধাওয়ান জায়গা পাননি বিশ্বকাপ স্কোয়াডে। জায়গা পাননি দুই ‘রিস্ট’ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। চেতন শর্মার নেতৃত্বে নির্বাচক কমিটি বেছে নিয়েছে রহস্য-স্পিনার বরুণ চক্রবর্তী ও লেগ স্পিনার রাহুল চাহারকে। দলে পেসার হিসেবে তিনজন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি। অলরাউন্ডার হিসেবে কোহলির হাতে থাকবে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। তবে স্কোয়াডের চেয়েও বড় চমক দিয়েছে ভারতীয় বোর্ড ২০০৭-এর প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১১-এর ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কোহলি-রোহিতদের ‘মেন্টর হিসেবে রেখে। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, প্রধান কোচ রবি শাস্ত্রী ও কোচিং স্টাফের সঙ্গে কাজ করবেন আইপিএল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
ভারতের দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি। স্ট্যান্ডবাই : শ্রেয়াস আইয়ার, শার্দূল ঠাকুর, দীপক চাহার।