গত ২২ আগস্ট দৈনিক দেশ রূপান্তরের শেষের পাতায় ‘বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আ.লীগ নেতার’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু। প্রতিবাদলিপিতে তিনি দাবি করে বলেন, সংবাদটি মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ। বিশেষ উদ্দেশ্যে আমাকে ও আমার দলকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা। প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ঈশ্বরদীর পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ১১ আগস্ট স্কুলের প্রধান শিক্ষক জোমসেদ আলী স্কুলে গাছ লাগানোর জন্য আমাকে ফোন দেন। পরবর্তী সময়ে সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস আমাকে উপস্থিত থাকতে অনুরোধ করেন। আমি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে স্কুল প্রাঙ্গণে গাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত হই। দন্ডপ্রাপ্ত আসামিদের কারামুক্তি বা স্মরণে এই গাছ লাগানো হয়নি।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত নয়। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের বক্তব্য রয়েছে।