বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে : ইনু

আফগানিস্তানে জঙ্গিবাদের উত্থানে বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বিএনপি এ কারণে সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে। একই সঙ্গে তারা দলের নেত্রীর মুক্তির জন্য আবার প্রধানমন্ত্রীর কাছে করুণা ভিক্ষা করছে। এ দ্বিমুখী নীতি গ্রহণ করে আসলে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু তার নির্বাচনী এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে চারতলাবিশিষ্ট নবনির্মিত ভবনের ফলক উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। অন্য এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি বলেন, ‘১৪ দলীয় জোট এখনো সক্রিয় রয়েছে।