ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৭৫টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর দক্ষিণ বিএনপি। গতকাল বৃহস্পতিবার মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘদিন পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কারণে ওয়ার্ড ও থানা কমিটি নতুন করে গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এক দিন পর গতকাল দক্ষিণের সব ওয়ার্ডের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলো।