ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার সকালে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইলের জেলার কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লার ছেলে রাজু মোল্লা (৩০), রাজু মোল্লা স্ত্রী রাজু ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা খাতুন (৩৫) ও তার মেয়ে আছিয়া খাতুন (৮)।
মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এ সময় মাটিলা গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ওই চারজনকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয় বলে জানান তিনি।