এক দিনের ম্যাচে ১৫৪ রানের পুঁজি খুবই স্বল্প। তবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এই পুঁজি নিয়ে জিতে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল প্রথম ম্যাচে অতিথিদের ১৩৮ রানে গুটিয়ে দিয়ে ১৬ রানের জয় দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করল যুবারা। ২০ রানে ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক পেসার রিপন।
আগে ব্যাট করে ৩৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ যুবারা। নাবিল ৪২ ও অধিনায়ক মেহরবের ৪৯ রানে চড়ে দেড়শো ছোঁয় দলের ইনিংস। নাবিল তৃতীয় উইকেটে আইচ মোল্লাকে (২২) নিয়ে সর্বোচ্চ ৬০ রানের জুটি গড়েন। পরে অষ্টম উইকেটে নাইমুরকে (৪) নিয়ে ৩৯ রানের জুটি গড়ে দলের স্কোর দেড়শো পার করান মেহরব।