রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও ছাত্রকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
আহত দুজন হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র পরাগ মাহমুদ। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।