সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

নতুন কিছু উদ্ভাবন হচ্ছে না এতেই প্রধানমন্ত্রীর দুঃখ

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘দেশে অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে, হাজার হাজার ছাত্র পড়ালেখা করছে অথচ নতুন কিছু উদ্ভাবন করছে না। বিভিন্ন দেশে নতুন নতুন আবিষ্কার হচ্ছে কিন্তু আমরা পারছি না, এ নিয়ে প্রধানমন্ত্রী প্রায়ই সভাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।’

গতকাল শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পরিষদ কর্তৃক এসএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। এ অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরও বলেন, ‘পশ্চিমারা পারলে আমরা পারব না কেন? নতুন প্রজন্মকে এ নিয়ে চিন্তাভাবনা করতে হবে।’