চাকরি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (সংগীত, প্রোগ্রাম প্রোডাকশন, সংগীত) ১ জন। সংগীত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ সংগীতবিষয়ক কাজে কর্মকর্তা হিসেবে ৭ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নৃত্য) ১ জন। নৃত্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ নৃত্যবিষয়ক কাজে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। লাইট ডিজাইনার ১ জন। স্নাতক বা সমমান ডিগ্রি পাস। লাইট ডিজাইনিংয়ের কাজে ১০ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা অথবা নাট্যকলা বা লাইট ডিজাইনের ওপর ডিপ্লোমা। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী সচিব ১ জন। স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কাজে কর্মকর্তা হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী পরিচালক (পিএস) ১ জন। স্নাতকোত্তর ডিগ্রি ও সেক্রেটারিয়াল কোর্সসহ কর্মকর্তা হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ, ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। একাডেমির এই (www.shilpakala.gov. bd) ওয়েবসাইট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই  (www.moca. gov.bd)ওয়েবসাইটে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফরম। মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ৩০ সেপ্টেম্বর ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ২৮ আগস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : উদ্যানতত্ত্ব বিষয়ে অধ্যাপক ১ জন । বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। পরিসংখ্যান বিষয়ে সহযোগী অধ্যাপক ১ জন। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। যানবাহন শাখায় গাড়িচালক ১ জন। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতার সব দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই https://bsmrau.edu.bdওয়েবসাইটে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ আগস্ট, পৃষ্ঠা ২

বাংলাদেশ ডাক বিভাগ, পশ্চিমাঞ্চল, রংপুর

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ৫ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা। নিরাপত্তা প্রহরী ১ জন। এসএসসি বা সমমানের পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ২ জন। অষ্টম বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৫ মার্চ, ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। আবেদনসহ অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে ডাক বিভাগের এই (www.bdpost.gov.bd) ওয়েবসাইটে। এই (http://pliwc.teletalk.com.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ডাক বিভাগ জেনারেল ম্যানেজারের দপ্তর, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর।

সূত্র : ইত্তেফাক, ২৩ আগস্ট, পৃষ্ঠা ১৩

গ্রন্থনা : আনিকা তাহসিন