আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
এ সপ্তাহে জাতক বিভিন্ন প্রকার ঝুট-ঝামেলায় জড়াবেন। রাহু গ্রহের সঙ্গে চন্দ্রের অবস্থানের ফলে অনৈতিক কোনো কাজে জড়িয়ে থানা-পুলিশ হতে পারে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
নর-নারী নির্বিশেষে স্বাস্থ্যগত কারণে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। বিপরীত লিঙ্গের আকর্ষণে অযথা সাড়া দেবেন না। ডাক্তারের পরামর্শ নিন। 
মিথুন : ২১ মে-২০ জুন
শনিগ্রহ দ্রাঘিমাংশের দশম স্থানে অবস্থান করার ফলে জাতক ডগ-বয়ের অর্থাৎ রাজ রোষানলে পড়তে পারেন। উচ্চপদস্থ কর্মকর্তার সহযোগিতা নিন।  
কর্কট : ২১ জুন-২০ জুলাই
‘ববাভিধানে জননং হি যস্য’ অর্থাৎ ববকরণে জাতকের জন্মলগ্নে গ্রহের প্রভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শে অর্থযোগের সুযোগ রয়েছে।      
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
জন্মলগ্নে বৃহস্পতি গ্রহের অন্তর্দশার ফলে রাজরোষের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অযথা কোনো দুঃসাহসিক কাজে নিজেকে জড়াবেন না। 
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
এ সপ্তাহে জাতক প্রকৃতির কাছাকাছি অবস্থান করবেন। মানসিক অশান্তির সম্ভাবনা রয়েছে। রক্তমুখী নীলা ব্যবহারের আগে জ্যোতিষীর পরামর্শ নিন।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
হঠাৎ কোনো শিল্পকর্মে জাতকের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রতিবেশীর কারণে কাজে বাধা পড়তে পারে। তাই কর্মের আগে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।   
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
স্ত্রী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে জাতকের খেলাধুলায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের প্রবীণ সদস্যের কারণে বাধা পড়তে পারে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর 
জাতকের জন্মকু-লীতে কেতু কেন্দ্রাদিতে অবস্থানের ফলে সর্প, বিষাক্ত কীট, মার্জার বা সারমেয় দ্বারা দংশিত হতে পারেন। সাবধানতা অবলম্বন করুন। 
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি 
বৃহস্পতি শুক্রগ্রহ কর্তৃক দৃষ্ট হওয়ার ফলে বিপরীত লিঙ্গের আকর্ষণে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আবেগে গা ভাসাবেন না। সমূহ বিপদ। 
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
দূরের কোনো নিকটাত্মীয়ের পরামর্শে জায়গাজমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বন্ধুর কাছ থেকে অর্থপ্রাপ্তি হবে। 
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
এ সপ্তাহটা মাটি ধরলে সোনায় রূপান্তরিত হবে। জাতক যে কাজেই হাত দেবেন সফলতা অবশ্যম্ভাবী। তাই বড় কাজে নিজেকে নিয়োজিত করুন